আন্তর্জাতিক ডেস্ক
টিকটকে অ্যাকাউন্ট খুললেন দুবাইয়ের শাসক
ফাইল ছবি
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অনলাইনে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন।
রোববার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, সোশ্যাল মিডিয়ার প্লাটফরম টিকটকে শনিবার আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই।
তিনি বলেন, আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনব, আমাদের গল্পও তাদের বলব।
নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এরই মধ্যে এতে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।
টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি। ১৫৫ দেশে ৪০টি ভাষায় চলে এটি। প্রতিদিন ১০০ কোটি ভিডিও দেখা হয়। টিকটিক হলো মাইক্রো ব্লগিং অ্যাপ।
টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, টুইটারে এক কোটির বেশি।
সূত্র: আরব নিউজ
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























