আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫১, ২২ ডিসেম্বর ২০২০
লাইভে এসে ভ্যাকসিন নিলেন জো বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। টিকা গ্রহণের পর তিনি বলেছেন, ‘আমি এই টিকা নেওয়ার মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছি যে যখন সময় ও সুযোগ হয়, আপনারা নির্ভয়ে টিকা নিবেন। টিকা নিতে ভয়ের কিছু নেই।’ খবর: বিবিসি ও আল জাজিরা
স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যারের একটি হাসপাতালে তিনি এ টিকা নেন। আর তার এই টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
টিকা নেওয়ার পর ৭৮ বছর বয়সী বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে টিকা নেওয়ার সময় সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।
বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডফ এমহফ আগামী সপ্তাহে টিকা নিবেন।
বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ফাইজারের টিকার পাশাপাশি রোববার থেকে আমেরিকায় শুরু হয়েছে মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগও। ইতোমধ্যে দেশটির ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























