আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১০, ২২ ডিসেম্বর ২০২০
এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা পেলো সিঙ্গাপুর
এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন (টিকা) হাতে পেয়েছে সিঙ্গাপুর। টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছার খবরে আনন্দ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
সোমবার (২১ ডিসেম্বর) টিকাটির প্রথম চালান পায় সিঙ্গাপুরে।
টিকা পাওয়ার পর আনন্দে প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ফেসবুকে লিখেছেন, একটা ‘দীর্ঘ ও কষ্টকর’ বছর পার করেছি। টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে আনন্দিত করবে আশা করি।
টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং চিকিত্সাগতভাবে দুর্বল ব্যক্তিদের অগ্রাধিকার দেবে সিঙ্গাপুর। এছাড়া দেশটি ২০২১ সালের তৃতীয় পর্যায় অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ ৫ দশমিক ৭ মিলিয়ন লোককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে টিকাটির অনুমোদন দেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকা আসে।
খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে টিকা নেওয়ার বিষয়টি ঐচ্ছিক হবে। তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করছেন।
ফাইজারের টিকা একজনকে দুই ডোজ করে নিতে হবে। এছাড়া কার্যকারিতা ঠিক রাখতে একে অবশ্যই মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে।
সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, টিকাগুলো সঠিকভাবে ফ্রিজিং করার জন্য স্থানীয়ভাবে প্রতিদিন চার টন শুকনো বরফ তৈরি করা হচ্ছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























