আন্তর্জাতিক ডেস্ক
বছরজুড়ে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের পরিকল্পনা ভারতের
নেতাজি সুভাষচন্দ্র বসু
বছরজুড়ে বিভিন্ন আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার। আগামী বছরের ২৩ জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন কর্মসূচির শুরু হবে।
সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী টুইটারে বাংলায় ঘোষণা করেন, ‘নেতাজি সুভাষ বসুর সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার ১২৫তম জন্মজয়ন্তী আমরা শিগগিরই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপন করি।’
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও বিশেষজ্ঞ, ইতিহাসবিদ এবং লেখকরা থাকবেন। এ ছাড়া আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরাও ওই কমিটিতে থাকবেন।
নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লি, কলকাতা এবং তার স্মৃতি বিজড়িত দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠান হবে তারও নেতৃত্বে থাকবে ওই কমিটি। কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্থায়ীভাবে একটি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান করার পরিকল্পনাও করা হয়েছে।
এর আগে, গত নভেম্বরে সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসেবে ঘোষণা করার দাবি তুলে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর আগে এই সিদ্ধান্ত নেয়ার জন্যও মোদিকে অনুরোধ করেন তিনি। যদিও তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























