ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ২২ ডিসেম্বর ২০২০

করোনার নতুন বৈশিষ্ট্য: আতংক নয়, মিলছে ইতিবাচক ইঙ্গিত

যুক্তরাজ্যে পাওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসকে কেন্দ্র করে ইউরোপ বিচ্ছিন্ন হয়ে গেছে যুক্তরাজ্য। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে গোটা বিশ্বে। এমন অবস্থায় জাতিসংঘ আশ্বস্ত করে বলছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসকে নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। বিষয়টি এখনো হাতের নাগালেই রয়েছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মিলছে ইতিবাচক ইঙ্গিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের এই ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।  প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা।

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্যটি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে যুক্তরাজ্যের স্বাস্ত্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার এক বক্তব্যে বলেছিলেন যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। ফলে দেশটিতে সর্বোচ্চ পর্যায়ের লকডাউন ঘোষণা করা হয়েছে। 

নতুন এই ধরণ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে বিশ্বের বহু দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

তবে স্বাস্থ্য সংস্থা  ভিন্ন কথা বলছে। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেন, 'এটিকে আমরা নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি। তাই সে অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না।'

এই ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা বলে জানান তিনি।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়