আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে বোমা হামলায় ৪ ডাক্তারসহ ৫ জনের মৃত্যু
ছবি: এএফপি
আফগানিস্তানের কাবুলে গাড়ির সঙ্গে আটকে রাখা ম্যাগনেটিক বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। যাদের মধ্যে চারজনই ছিলেন চিকিৎসক।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানী কাবুলে এই ঘটনা ঘটে। চিকিৎসকরা সেসময় গাড়িতে চড়ে কাবুলের উপকণ্ঠে পুল-ই-চারখি কারাগারে যাচ্ছিলেন। পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ জানান, ওই কারাগারে কয়েকশ তালেবান বন্দিকে রাখা হয়েছে। খবর আল জাজিরার।
তবে এই বোমা হামলা চিকিৎসকদের লক্ষ্য করে হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেনি পুলিশ। হামলায় মারা যাওয়া পঞ্চম ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিস্ফোরণে আরো কম পক্ষে দু’জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণে কাছাকাছি কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে এখন পর্যন্ত এই বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে কাবুলে ইসলামিক স্টেটের জঙ্গিদের সাম্প্রতিক তৎপরতা দেখে কেউ কেউ অনুমান করছেন এ হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে।
গত শনিবার আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে রকেট হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাতে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে ন্যাটো জোট এবং স্থানীয় প্রাদেশিক কর্মকর্তারা।
এর আগে সোমবার গজনিতে আফগান সাংবাদিক রহমতুল্লাহ নেকজাদকে গুলি করে হত্যা করা হয়। তার আগের দিন কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন কম পক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ছিলেন একজন রাজনীতিবিদ খান মোহাম্মদ ওয়ার্দাকও।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























