আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৪৫, ২২ ডিসেম্বর ২০২০
মোদিকে ট্রাম্পের ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক পুরস্কার ‘লিজিয়ন অব মেরিট’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউজে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিসহ আরও কয়েকটি দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের এই পুরস্কার দিয়েছেন।
টুইটারে রবার্ট ও’ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকা ট্রাম্প-মোদির নেতৃত্বে আগের থেকে অনেক কাছাকাছি এসেছে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখানো হয়েছে দুই দেশের বন্ধুত্বকে।
পৃথিবীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কৌশলগত অংশীদারত্ব বড় ভূমিকা নেবে বলে মনে করে আমেরিকা।
ব্রায়ান আরও একটি টুইট করে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও একই সম্মান দেওয়া হয়েছে। সব রাষ্ট্রদূতরাই এই পুরস্কার গ্রহণ করেছেন।
কদিন আগেও ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার নেতৃত্বে জাপান এবং ভারত এশিয়ায় আরও বড় ভূমিকা পালন করবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























