ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

শ্যামলাল গোঁসাই

প্রকাশিত: ১০:১৬, ২৩ ডিসেম্বর ২০২০

নতুন বৈশিষ্ট্যের করোনা নিয়ে আজ বৈঠকে বসবে স্বাস্থ্য সংস্থা

যুক্তরাজ্যে পাওয়া নতুন বৈশিষ্ট্য বিশিষ্ট করোনাভাইরাস নিয়ে আতংকিত হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রায় ত্রিশের অধিক দেশ যুক্তরাজ্যের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার নতুন বৈশিষ্ট্যটি নিয়ে আতংকিত হবার কিছু নেই।

করোনাভাইরাসের নতুন এ বৈশিষ্ট্যটি নিয়ে আজ আলোচনায় বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তথ্য আদান-প্রধানের উদ্দেশ্যে এ আলোচনা ডাক দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এক মুখপাত্র। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক টুইট বার্তায় বলেন, করোনার এই নতুন ধরনের ভাইরাসের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ।

যদিও জেনেভা-ভিত্তিক সংস্থাটি জানায় যে এমনটি মহামারী বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন সনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসা করছে।

এদিকে ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন জমেছে বর্ডার এলাকায়।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য এক বিবৃতিতে জানায়, জরুরি পন্য সমূহ যেমন খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে তুলনামূলক আগে যেতে দেওয়া উচিত।

অন্যদিকে ডাব্লিউ এইচ ও বারবার বলেছে, করোনার নতুন ধরনের ভাইরাসটি টিকার কার্যকারিতার উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্যটি আসলে কী?

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে মূলত তিনটি কারণে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়ান্টটি সবার দৃষ্টি আকর্ষণ করছে:

  • এটি ভাইরাসের অন্য সংস্করণগুলোকে প্রতিস্থাপিত করছে
  • এটির বিভাজন বা রূপান্তর ভাইরাসের কিছু অংশে পরিবর্তন আনে, যা গুরুত্বপূর্ণ
  • এসব বিভাজনের মধ্যে বেশ কিছু ল্যাবে পরীক্ষার পর দেখা গেছে যে এগুলো মানুষের দেহের কোষকে সংক্রমিত করার ভাইরাসের যে সক্ষমতা তা বাড়ায়

নতুন এসব বৈশিষ্ট্য ভাইরাসটিকে সহজে ছড়িয়ে পড়ার সক্ষমতা বাড়িয়ে দেয় বলেই ধারণা করা হচ্ছে।

ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কী জানি?

ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য নিয়ে প্রাথমিক একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এবং এতে ১৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে জানা যাচ্ছে।

নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করবে কি-না, তা নিয়েও প্রশ্ন উঠেছে

ভাইরাসটির স্পাইক প্রোটিনে পরিবর্তন এসেছে - এটা গুরুত্বপূর্ণ, কারণ এটির মাধ্যমেই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে।

N501Y নামে চিহ্নিত একটি পরিবর্তনে স্পাইকের ওই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর এসেছে, যা "রিসেপ্টর-বাইন্ডিং ডোমেইন" নামে পরিচিত।

এর মাধ্যমেই ভাইরাসের স্পাইক মানুষের ত্বকের সঙ্গে প্রথম সংযোগ ঘটায়। যেকোন ধরণের পরিবর্তন, যা এই ভাইরাসটিকে শরীরে সহজে প্রবেশ করতে সহায়তা করে, তা ভাইরাসটির জন্য সুবিধাজনক হতে পারে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়