আন্তর্জাতিক ডেস্ক
করোনা: বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আরও প্রায় সাড়ে ৩ হাজার মৃত্যু
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরু থেকে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে সংক্রমিত এবং মৃতের সংখ্যা। গত একদিনেও দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ফলে দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ৩ লাখ ৩১ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে সমান তালে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যাও। গত একদিনে ২ লাখ মার্কিন নাগরিক ভাইরাসটীটে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ পেরিয়েছে। তবে বাড়ার বদলে পিছিয়ে রয়েছে সুস্থতার হার।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৯ হাজার ৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৭৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ২৮৮ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৫ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৬১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ২০ হাজার ৭৫৭ জনের প্রাণহানি ঘটেছে।
ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ১১ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৬৭১ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৯ লাখ ৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৬ হাজার ৭৩৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৬ লাখের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৪৬৩ জনের।
পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৮৬ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার সাড়ে ৪ লাখ মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৪৫৭ জনের।
এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























