ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২৩ ডিসেম্বর ২০২০

২৫০ কি.মি. গাড়ি চালিয়ে এসে কৃষকদের পাশে দাঁড়ালেন এই বৃদ্ধা!

ভারতের দিল্লিতে চলছে কৃষকদের দাবি আদায়ের আন্দোলন। দীর্ঘদিন দিল্লির রাস্তায় শীতের উপদ্রবের মাঝেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতের কৃষকরা। এরইমধ্যে তাদেরকে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন রথী মহারথীরা। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে ২৫০ কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে দিল্লিতে চলে এলেন ষাটোর্ধ্ব বয়সের বৃদ্ধা মনজিৎ কাউর।

ঘরের ছেলেরা নিজেদের দাবি আদায়ে ঠান্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন। তাই তাঁদের সাথে কৃষক আন্দোলনে শামিল হতে পাঞ্জাবের পাতিয়ালা থেকে দলবল নিয়ে দিল্লির সিংঘু সীমানায় হাজির হয়েছেন মনজিৎ কাউর।

কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিংঘু সীমানায় হাজির হয়েছেন মনজিৎ। তাঁর একটাই লক্ষ্য চলমান আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেওয়া।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) কৃষক আন্দোলন ২৭ দিনে পড়েছে। একমাস হতে চাওয়া এই কৃষক আন্দোলনের সমস্যার সমাধান কবে হবে তার কোনো ঠিক নেই। সরকার এবং কৃষক দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকায়েত দাবি করেছেন, সরকারের কাছ থেকে তারা কোনো ডাক পাননি এখনো।

কৃষিমন্ত্রী বৈঠকে বসার আহ্বান জানাননি। তিনি আরও জানান, সরকার যতক্ষণ না এই তিনটি আইন প্রত্যাহার করছে, কৃষকরা তাদের অবস্থান থেকে পিছু হঠবে না। টিকায়েতের কথায়, সরকারকে আমাদের কাছে আসতে হবে।

অন্যদিকে সোমবার রাতেও সিংঘু সীমানায় আন্দোলনরত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’দিন আগে আরও এক কৃষক আত্মহত্যা করেছিলেন। সকাল থেকেই দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন কৃষকরা। জাতীয় সড়কের ওপর বসে বিক্ষোভ শুরু করেছেন তারা। ফলে দিল্লি থেকে গাজিয়াবাদ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছে বহু যানবাহন। অন্যদিকে গত ৯ দিন ধরে অবরুদ্ধ দিল্লি-জয়পুর হাইওয়ে।

কৃষক আন্দোলনকে জোরদার করতে মহারাষ্ট্র থেকে সোমবারই রওনা দিয়েছেন কয়েক হাজার কৃষক। অন্য রাজ্যের কৃষকদেরও এই আন্দোলনে শামিল হওয়ার আর্জি জানিয়েছে কৃষক সংগঠনগুলো।

আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়