ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২৩ ডিসেম্বর ২০২০

করোনার হাত থেকে রক্ষা পেলো না এন্টার্কটিকাও

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেলো না বরফ আচ্ছন্ন এন্টার্কটিকাও। মহাদেশটি প্রথমবারের মতো শনাক্ত হলো বিশ্বব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী ভাইরাসটি।

সম্প্রতি, মহাদেশটিতে অবস্থিত চিলির সামরিক ঘাঁটি বা নৌবাহিনীর একটি রণতরীতে থাকা অন্তত ৫৮ জন নৌ-সদস্যের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।  

বুধবার (২৩ ডিসেম্বর) চ্যানেল নিউজ এশিয়ায় করোনা ভাইরাস নিয়ে করা এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

সোমবার এন্টার্কটিকায় অবস্থিত চিলির ২টি সামরিক বেসে (‘জেনারেল বার্নার্ডো’ ও ‘হিগিন্স রিকেলমে’) ৩৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন বলে চিলির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া গত মঙ্গলবার, চিলির নৌবাহিনীর একটি জাহাজের ২১ জন। আর লেফটেন্যান্ট রডলফো মার্শ মার্টিন এয়ার ফোর্স বেসে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন, চিলির বিওবিও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী। 

গত বছরের শেষদিকে চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়েছে  করোনা ভাইরাস। লকডাউনের মাঝেও করোনার বিস্তার ছড়িয়েছে সুদূর এন্টার্কটিকাতেও। আর এর ভেতর দিয়ে বিশ্বের সকল মহাদেশেই থাবা পড়লো করোনা ভাইরাসের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়