আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:২২, ২৩ ডিসেম্বর ২০২০
মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিল চীন
ফাইল ছবি
অনুমতি ছাড়া একটি মার্কিন যুদ্ধজাহাজ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়ে। এসময় সেই জাহাজটিকে তাড়িয়ে দেয় চীন।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, ইউএসএস জন এস ম্যাককেইন চীনা সরকারের অনুমোদন ছাড়াই চীনের নানশা দ্বীপপুঞ্জের কাছের জলভাগে প্রবেশ করেছিল।
পিএলএর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জুনলি বলেন, চীন অধিকৃত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অনধিকার প্রবেশের পরিপ্রেক্ষিতে তারা নৌ ও বিমানবাহিনীকে সংগঠিত করেন। মার্কিন যুদ্ধজাহাজটিকে প্রথমে সতর্ক করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকা থেকে যুদ্ধজাহাজটিকে বহিষ্কার করা হয়।
চীন মনে করে মার্কিন সামরিক উপস্থিতি ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি ও নিরাপত্তাহীনতার প্রধান কারণ। অন্যদিকে আমেরিকা দক্ষিণ চীন সাগরকে আন্তর্জাতিক জলসীমা বলে দাবি করে এবং ওই সাগরে যুদ্ধজাহাজ চালানোকে নিজেদের অধিকার বলে মনে করে। এ নিয়ে অনেকদিন ধরে তাদের মাঝে সম্পর্কের টানা পোড়ন চলছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























