আন্তর্জাতিক ডেস্ক
বিয়ের খরচ যোগাতে তরুণীর অভিনব প্রতারণা, অতঃপর...
সংগৃহীত ছবি
বিয়ের খরচ যোগাতে অভিনব এক প্রতারণায় লিপ্ত হন ইংল্যান্ডের চেশায়ারের ২৯ বছর বয়সী তরুণী টনি স্ট্যানডেন। বন্ধুদের সহযোগিতা পেতে প্রথমে সেজেছিলেন ক্যান্সারের রোগী। পরে এর বাস্তবচিত্র ফুটিয়ে তোলার জন্য নিজের মাথা টাক পর্যন্ত করে ফেলেন তিনি।
এভাবে বন্ধুবান্ধবদের বোঝাতে চান যে, তিনি ক্যান্সারে মারাত্মক অসুস্থ। তিনি অন্যের সাহায্য ছাড়া সিঁড়ি বাইতে পারেন না। নামতে পারেন না। স্ক্র্যাচ ছাড়া চলতে পারেন না। ডাক্তার তাকে দু’মাস সময় দিয়েছেন। এরপরেই তিনি মারা যাবেন।
এমন আবেদনে তিনি জানান তার আর্থিক সহায়তা প্রয়োজন। ব্যস! অর্থ আসতে থাকে। আস্তে আস্তে তা বড় একটি অংকে দাঁড়ায়। সংগ্রহ হয়ে যায় ৮৫০০ পাউন্ড। কিন্তু তিনি সেই অর্থ দিয়ে উল্টো কি করেন! বিয়ে করেন পার্টনার জেমসকে।
অর্থাৎ বিয়ের খরচ উঠাতে তিনি ক্যান্সারে ভয়াবহভাবে আক্রান্ত এমন রোগী সেজেছিলেন।
কিন্তু তার এ প্রতারণা ধরা পড়ে যায় বন্ধুদের কাছে। ফলে টনি স্ট্যানডেনকে এখন জেলের ভাত খেতে হচ্ছে।
আদালত তাকে ৫ মাসের জেল দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
খবরে বলা হয়, টনি স্ট্যানডেন বন্ধুদের কাছে আবেদন জানানোর পর তারা গো ফান্ড মি নামে একটি পেজ খোলেন ইন্টারনেটে। এতে তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা চাওয়া হয়। বলা হয়, তার পার্টনার জেমসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান টনি। তাই তার সাহায্য প্রয়োজন।
কিন্তু যখন দেখা যায় টনির ক্যান্সার নয়, তখন বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার চেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন তিনি। সেখানে নিজের দোষ স্বীকার করে নেন। তাকে স্থানীয় এক ব্যবসায়ী ২০০০ পাউন্ড দান করেছিলেন। সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে তাকে ৫ মাসের জেল দেয়।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলেছে, ২০১৫ সালের জুনের ঘটনা। তখন টনি স্ট্যানডেন তার দুই বন্ধু অ্যাশলে রওশন এবং জেনিফার ডগলাসকে জানান, তার যৌনাঙ্গে ভয়াবহ ক্যান্সার ধরা পড়েছে। এরপর তিনি চিকিৎসার নিয়মিত আপডেট জানাতে থাকেন। ফলে তার বন্ধুরা এবং দাতব্য সংস্থাগুলোর কোনো সংশয় ছিল না তার অসুস্থতা নিয়ে। এক পর্যায়ে তিনি আপডেটে জানান যে, চিকিৎসকরা বলেছেন, তিনি আর মাত্র দু’মাস বাঁচবেন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























