আন্তর্জাতিক ডেস্ক
নিজেকে আজীবনের জন্য দায়মুক্তি দিয়ে পুতিনের বিল
ভ্লাদিমির পুতিন
নিজেকেসহ রাশিয়ার সাবেক প্রেসিডেন্টদের যে কোনো ধরনের অপরাধ থেকে সারাজীবনের জন্য দায়মুক্তি দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার দেশটির বিচার বিভাগ, আইন প্রয়োগকারী, নিয়ন্ত্রক ও সামারিক বাহিনীকে গোপন তথ্য শেয়ার করে পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’য় বিলটি পাস করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি রাশিয়ার সংবিধান সংশোধনীর অংশবিশেষ। এই গ্রীষ্মে সংশোধিত সংবিধান অনুমোদিত হয় সারাদেশের ভোটে।
পাস হওয়া বিলটিতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টরা এবং তাদের পরিবারগুলো জীবদ্দশায় যেকোনো রকম অপরাধ করুন না কেন, তারা সারাজীবনের জন্য দায়মুক্তি পাবেন। নতুন বিলের ফলে সাবেক প্রেসিডেন্টদেরকে পুলিশ বা তদন্তকারী জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারবে না।
অতীতে সাবেক প্রেসিডেন্টরা কোনো অপরাধের জন্য দায়মুক্তি পেয়েছেন শুধু ক্ষমতায় থাকাকালে। তবে পুতিন নিজেকেসহ তাদেরকে সুযোগ করে দিলেন আজীবনের দায়মুক্তির। এখন তারা যত বড় অপরাধই করুন না কেন, হোক সেটা রাষ্ট্রদ্রোহ বা এর মতো ভয়াবহ অন্য কোনো অপরাধ - কোনও অভিযোগই তাদেরকে স্পর্শ করতে পারবে না।
এই বিলের ফলে সাবেক প্রেসিডেন্টরা ফেডারেশন কাউন্সিল বা সিনেটে আজীবন আসন পাবেন। এই অবস্থানের কারণে প্রেসিডেন্ট পদ ছেড়ে গেলেও তারা বিচারের হাত থেকে রক্ষা পাবেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























