ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ২৩ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মার্কিন ভাইরাস বিশেষজ্ঞের পদত্যাগ

ফাইল ছবি

ফাইল ছবি

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্ক ফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বিরক্স। ফলে সৃষ্টি হয় সমালোচনার।

সমালোচনার জেরে তাই পদত্যাগের ঘোষণা দিলেন ৬৪ বছর বয়সী এ মার্কিন ভাইরাস বিশেষজ্ঞ।

মূলত সামাজিক দূরত্বে বিধি লঙ্ঘন করায় সমালোচনার শিকার হন ড. ডেবোরাহ। যার ফলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

ড. ডেবোরাহ বলেন, এ সিদ্ধান্ত নেয়া কিছুটা কষ্টকর, তবে আমার পরিবারের জন্য মেনে নেওয়াটা খুব কঠিন।

এইডস বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। রিগ্যান প্রশাসনের আমল থেকে মার্কিন সরকারের সঙ্গে তিনি যুক্ত আছেন।

জানা গেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গেও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ড. ডেবোরাহ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়