আন্তর্জাতিক ডেস্ক
দুই কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে রাহুল
সংগৃহীত
তিন মাস আগে সংসদে পাস হওয়া তিন কৃষি আইন বাতিলের জন্য ভারতে কৃষকরা আন্দোলন করছে। এই আইন বাতিলে প্রায় দুই কোটি স্বাক্ষর জমা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
জানা গেছে, জমাকৃত স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে গিয়েছেন রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে তিনি ওই তিন আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।
কংগ্রেসের সংসদ সদস্য কে সুরেশ বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে বিজয় চক থেকে ওই বিক্ষোভ শুরু হয়েছে।
সুরেশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষকদের সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু, রাষ্ট্রপতি বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
‘তিনি এবং অন্যান্য প্রবীণ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং কৃষকদের সমস্যা সমাধানে তার হস্তক্ষেপ চেয়ে ২ কোটি স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দেবেন,’ তিনি আরও যোগ করেন।
এর আগে বিতর্কিত ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে রাহুল গান্ধী পাঞ্জাব এবং হরিয়ানায় ট্র্যাক্টর সমাবেশ করেছিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























