ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৪, ২৪ ডিসেম্বর ২০২০

ঠাণ্ডায় জমে গেছে ডিম, ফাটানো হচ্ছে হাতুড়ি দিয়ে (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত

হিমালয়ের পূর্ব কারাকোরামের সিয়াচেন হিমবাহ এখন কাঁপছে তীব্র ঠাণ্ডায়। সেখানে এতটাই ঠাণ্ডা যে, জুস থেকে শুরু করে ডিমও জমে গেছে। সম্প্রতি এক ভিডিও থেকেই জানা গেলো এমন সব তথ্য।

ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনের এক ভিডিওতে দেখা গেছে, সিয়াচেনে ঠাণ্ডায় তরল জুস বরফ হয়ে গেছে। এমনকি টমেটো ও ডিমও জমে গেছে। সেখানে মোতায়েনকৃত ৩ সেনা হাতুড়ি দিয়ে ডিম ফাটানোর চেষ্টা করছেন।

শুধু তাই নয়, যেকোনো খাবার রান্না বা কাঁচা কীভাবে প্রক্রিয়াজাত করে খেতে হবে তাও দেখিয়েছেন। এই ভিডিও থেকে কিভাবে সেনারা হিমায়িত তাপমাত্রায় প্রতিদিনের জটিল কাজগুলো সম্পন্ন করেন সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়