নিজস্ব প্রতিবেদক
এক ডিমের দাম ৩০ রুপি, নাজেহাল পাকিস্তান
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাস সংকটের মধ্যেই মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশছোঁয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, দেশটিতে একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে।
শীত মৌসুমের কারণে পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। দেশটিতে এক ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে ৩৫০ রুপি।
পাকিস্তানে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপি। আর আদার দাম এক হাজার রুপি ও গম প্রতিকেজি ৬০ রুপিতে কিনতে হচ্ছে। এ প্রতিবেদন ডেইলি হান্টের।
দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ইমরান সরকার।
এখন পাকিস্তানে জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও হিমশিম খাচ্ছেন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























