আন্তর্জাতিক ডেস্ক
ইথিওপিয়ায় বন্দুকধারীর হামলায় শতাধিক মৃত্যু
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় একশ জনেরও বেশি মানুষ মারা গেছেন। অঞ্চলটিতে ভয়াবহ ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ। এ খবর জানিয়েছে জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।
কমিশনটি জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়।
তারা আরো জানায়, এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।
হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না বলে নিশ্চিত করেছে ইএইচআরসি।
সূত্র : এএফপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























