ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৫ ডিসেম্বর ২০২০

ক্যালিফোর্নিয়ায় নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌ-ঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি।

ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানাতে পারেনি অঙ্গরাজ্যটির বনবিভাগ ও দমকল বাহিনী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়