আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১৪, ২৬ ডিসেম্বর ২০২০
ফ্রান্সেও নতুন বৈশিষ্ট্যের করোনা
যুক্তরাজ্যে প্রথম পাওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্যটি এবার শনাক্ত হয়েছে ফ্রান্সে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিটি ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সের টুরস শহরে আসে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে
গত মঙ্গলবার প্রথমবারের নতুন ধরনের করোনা যুক্তরাজ্যে শনাক্ত করা হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয় এটি তার চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
ফ্রান্স তার সীমানা যুক্তরাজ্যের সঙ্গে বন্ধ করে দিলেও গত বুধবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে হাজার হাজার লরি ড্রাইভার ইংলিশ চ্যানেল অতিক্রম করার অপেক্ষায় রয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























