ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২৬ ডিসেম্বর ২০২০

বৈশ্বিক সংক্রমণ ৮ কোটি ছাড়িয়েছে

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের এক বছর হয়ে গেলেও কমেনি এর সংক্রমণ। আশা জাগানিয়া গোটা কয়েক ভ্যাকসিন আবিষ্কার ছাড়া স্বস্তি দেওয়ার মতো কিছুই করা যায়নি ভাইরাসটির বিরুদ্ধে। এরমধ্যেই এক বছরে বৈশ্বিক সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের শনিবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ৮ কোটি ২ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ লাখ সাড়ে ৭২ হাজার শনাক্ত হলে মোট সংক্রমণ ৮ কোটি ছাড়িয়ে যায়। একই সময়ে আরও ৮ হাজার ৩৭৪ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৫৭ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুটিই কমেছে। দেশটিতে নতুন করে প্রায় ৯৯ হাজার সংক্রমিত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৭ জনের। এ নিয়ে মোট সংক্রমণ ১ কোটি ৯২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে আর মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জনে।

এদিকে করোনার নতুন স্ট্রেইন (ধরন) ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে একদিনে আরও প্রায় ৩৩ হাজার জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৫৭০ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট সংক্রমণ ২২ লাখ ২১ হাজার আর মৃত্যু ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়