আইনিউজ ডেস্ক
ফাইজারের পর মডার্নার টিকায়ও এলার্জি
ফাইজারের আবিষ্কৃত করোনার টিকাতে এলার্জির সমস্যা দেখা গিয়েছিলো প্রথম। এবার মর্ডানার টিকাতেও এলার্জির সমস্যা দেখা দিয়েছে। টিকা নেওয়ার পর আমেরিকায় এক চিকিৎসকের দেহে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে দেশটির ওষুধ প্রশাসন।
এই প্রথম কেউ মার্কিন এই ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির টিকা গ্রহণ করে পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হলেন।
বোস্টন মেডিকেল সেন্টারের জেরিয়্যাট্রিক অনকোলজি ফেলো ড. হোসেইন সদরজাদেহ জানান, টিকা নেওয়ার পরপর তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার মাথা ঘুরাচ্ছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।
শুক্রবার বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিব্বি এক বিবৃতিতে বলেছেন, ‘ড. সদরজাদেহর মধ্যে তীব্র অ্যালার্জি সমস্যা দেখা দেয় এবং তার ব্যক্তিগত ইপি-পেন পরিচালনার অনুমতি তাকে দেওয়া হয়। তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, মূল্যায়ান, চিকিৎসা, পর্যবেক্ষণ ও পরে ছেড়ে দেওয়া হয়। আজ তিনি ভালো আছেন।’
আমেরিকার ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার পর পাঁচ জনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাজ্যে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়। ওই সময় দু’জনের মধ্যে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ জানায়, যাদের ইতিহাস আছে অ্যালার্জি হওয়ার, তাদের করোনা টিকাটি দেওয়া উচিত নয়।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























