ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২৬ ডিসেম্বর ২০২০

ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় তুরস্ক

যুদ্ধবাজ হিসেবে খ্যাত ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্পর্ক স্থাপন যখন আলোচনা-সমালোচনার শীর্ষে এমন কথা বললেন এরদোগান। 

স্থানীয় সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমা নামাজের পর সাংবাদিকদের এমন কথাই জানান এরদোগান। খবর আল জাজিরার। তবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য এরদোগানের।

এরদোগান জানিয়েছেন ইসরায়েলের ফিলিস্তিনি নীতির কঠোর সমালোচনা করলেও দেশটির সাথে ভাল সম্পর্ক গড়তে চান তিনি। 

ইতিমধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাত রয়েছে বলেও জানিয়েছেন তুরস্কের সরকার প্রধান। 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলে শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে তুরস্কের সমস্যা ছিল। যদি শীর্ষ পর্যায়ে কোনো সমস্যা না থাকত, তাহলে আমাদের অন্যরকম হতে পারত।’

তিনি বলেন, ‘ফিলিস্তিন নীতি আমাদের রেড লাইন। ইসরায়লের ফিলিস্তিন নীতি মেনে নেওয়া অসম্ভব। সেখানে তাদের নির্মম কাজ অগ্রহণযোগ্য। যদিও আমরা আমাদের সম্পর্ককে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়