ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:১৩, ২৬ ডিসেম্বর ২০২০

বড়দিনেও যুক্তরাষ্ট্রে শক্তিশালী বিস্ফোরণ

বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গতকাল যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের শহরতলি এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। বড়দিনের সকালে ঘটা এ ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক তৎপরতা’ বলে উল্লেখ করেছে ন্যাশভিল পুলিশ।

ভয়েস অব আমেরিকা জানায়, বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। দমকল কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানান, পুলিশ বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত বিভাগ এফবিআই ও এটিএফ একযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে। আমরা বিশ্বাস করি যে উদ্দেশ্যমূলকভাবেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।”

এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জন ড্রেইক বলেন, ঘটনাস্থলে তারা কিছু টিস্যুর আলামত পেয়েছেন, যা মানুষের দেহাবশেষ হতে পারে।

বিস্ফোরণের উদ্ধার তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দুজনেই।

নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন প্রথম সারির উদ্ধার তৎপরতায় উদ্ধারকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়