আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৫৬, ২৬ ডিসেম্বর ২০২০
স্বাক্ষর করলেন না ট্রাম্প, বন্ধ হচ্ছে কোটি আমেরিকানের বেকারভাতা
ডোনাল্ড ট্রাম্প
প্রণোদনা বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করায় যুক্তরাষ্ট্রে শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় দেড় কোটি মার্কিন নাগরিকের বেকারভাতা।
ট্রাম্পের অভিযোগ, ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের এই বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট অর্থ সহায়তা দেয়া হয়নি। খবর রয়টার্সের।
বিল নিয়ে তিনি সন্তুষ্ট নয় বলে এ সপ্তাহে যখন ট্রাম্প জানান, তখন তা অবাক করেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যদেরই। বিলের ৯৮ হাজার ২শ কোটি ডলার প্রণোদনা দেয়া হবে করোনাভাইরাসে অতি জরুরি ত্রাণ সরবরাহে। এর মধ্যে বিশেষ বেকারভাতাও অন্তর্ভুক্ত রয়েছে যার মেয়াদ ২৬ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এছাড়া ১ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করা হবে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে।
শ্রম বিভাগের তথ্য মতে, ট্রাম্পের স্বাক্ষর না পেলে ১ কোটি ৪০ লাখ আমেরিকান তাদের বেকারভাতা থেকে বঞ্চিত হবেন। কংগ্রেস সাময়িক সরকারি তহবিলে সম্মত না হলে আগামী মঙ্গলবার থেকে মার্কিন সরকারে আংশিক অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে।
দীর্ঘ বিতর্কের পরে গত সপ্তাহের শেষে হোয়াইট হাউসের সম্মতিক্রমে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এই প্রণোদনা প্যাকেজে সম্মত হন। সোমবার রাতে কংগ্রেস বিলের পক্ষে ভোট দেয়ার আগ পর্যন্ত এই বিলের ব্যাপারে কোনো আপত্তি তোলেননি ট্রাম্প।
ট্রাম্প অভিযোগ করেন, এই বিলে বিশেষ স্বার্থে, সাংস্কৃতিক প্রকল্পে ও বিদেশি সাহায্যে বেশি অর্থ প্রদান করা হয়েছে। কোটি কোটি মার্কিন নাগরিকের জন্য ৬শ ডলার অর্থ সহায়তা খুবই কম বলে অভিযোগ করেন তিনি। এই অর্থ বাড়িয়ে ২ হাজার ডলার করার দাবি তোলেন ট্রাম্প।
বড়দিনে এক টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘রাজনীতিবিদরা কেন আমাদের জনগণকে ৬শ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার দিতে চাচ্ছেন না?’ বেশ কিছু অর্থনীতিবিদও জানান, এই বিলে সাহায্যের পরিমাণ খুবই কম তবে জরুরি প্রয়োজনে এটাও দরকারি ও স্বাগত জানানোর মতো ব্যাপার।
এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্রাম্পের এই আপত্তিতে হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা অবাক হয়েছেন।
শনিবার যখন ট্রাম্পের সিদ্ধান্তের জন্য বিলটি তার কাছে পাঠানো হয় তখন তিনি ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে অবস্থান করছিলেন। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার বড়দিনের ছুটি ডেলাওয়ারে কাটিয়েছেন এবং শনিবারে তার কোনো কর্মসূচী নেই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























