ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:৩১, ২৭ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) ইলিনয় অঙ্গরাজ্যে একটি ভবনের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রকফোর্ড সিটি পুলিশ টুইটারে লোকদের ডন কার্টার ল্যানসের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন। খবর এএফপির

ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ড্যান ও’ শিয়া বলেন, ঘটনাটি এখনও নজরদারি পর্যায়ে। তদন্ত চলছে। আমাদের তিনজন লোক মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আমাদের তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ড্যান ও'শিয়া।

ও’ শিয়া বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনিই কি-না সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া বন্দুকধারীর কোনো উদ্দেশ্য ছিল কি-না, তাও এখনও জানা যায়নি।

ডন কার্টার লেনস এলোপাতাড়ি গুলির পর একটি খুদে ফেসবুক বার্তায় সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়