আন্তর্জাতিক ডেস্ক
হঠাৎ আকাশ থেকে নামল আগুনের গোলা (ভিডিও)
ভিডিও থেকে সংগৃহীত
সবকিছু ঠিক ছিল, হঠাৎ আকাশে দেখা মিলল আগুনের গোলার। দক্ষিণ চীনের কিনঘাই প্রদেশের নাংকিয়ান ও উসু কাউন্টির বাসিন্দারা এরকম অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছে।
২৩ ডিসেম্বর সকালে ওই আগুনের গোলা আকাশে দেখা গেছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেবল আলোই নয়। ওই গোলা যাওয়ার সময় বিকট শব্দও হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, তখনো ভালোভাবে অন্ধকার কাটেনি। হঠাৎ করেই গাড়ির একটি পার্কিংয়ে প্রায় রোদের মতো আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু সেই আলো চলমান, দেখতে দেখতে এলাকার এক অংশ থেকে অন্যত্র সরে গেল তা! তার পরে ভিডিওটিতে দেখা যাচ্ছে অন্ধকার আকাশ। স্পষ্ট নজরে এসেছে- বিশালাকৃতি এক আগুনের গোলা আকাশের এক প্রান্ত থেকে নেমে আসছে পৃথিবীর বুকে!
অনেকেই বিভিন্ন কোণ থেকেই ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি করা হয়। এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই গোলা আকাশে দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ক্রমে আলোয় উজ্জ্বল হয়ে যাচ্ছিল চারপাশ।
চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরাও দাবি করেছেন, ওই গোলা হল ‘বোলাইড’ অর্থাৎ অতি উজ্জ্বল উল্কা। তবে গোলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত কিছুই এখনো জানা যায়নি। ক্রমশ কৌতূহল বাড়ছে গোলা রহস্য ঘিরে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























