আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনা সদস্যের মৃত্যু
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে সাতজন পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। তবে এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দু'জন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
নিহত সাত সেনা সদস্যরা হলেন- নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।
এদিকে এক টুইট বার্তায় নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























