ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৮ ডিসেম্বর ২০২০

কৃষক আন্দোলন: এবার আত্মঘাতী হলেন এক আইনজীবী

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের কৃষকদের চলমান বিক্ষোভের মধ্যে এবার আত্মঘাতী হলেন এক আইনজীবী।  রোববার দিল্লির উপকণ্ঠে তিকরি সীমান্তে কৃষকদের আন্দোলন স্থলের কয়েক কিলোমিটার দূরে বিষপানে আত্মহত্যা করেন এই আইনজীবী।

 আত্মঘাতী হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্যে করে চিরকুট রেখে গেছেন অমরজিৎ সিং নামের এই আইনজীবী।

আত্মঘাতী অমরজিৎ সিংয়ের বাড়ি পাঞ্জাব রাজ্যের ফাজলিকা জেলার জালালাবাদে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। 

পুলিশ জানিয়েছে, রোববার (২৭ ডিসেম্বর) তিকরি সীমান্তে তাকে বিষপান করা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে দ্রুত রহতাকের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনজীবী অমরজিৎ সিং বিষপানের আগে একটি চিরকুট রেখে গেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আইন বাতিলের দাবিতে আন্দোলরত কৃষকদের সমর্থনে তিনি তার ‘‘জীবন উৎসর্গ করছেন’’, যাতে করে সরকার জনগণের আওয়াজ শুনতে বাধ্য হয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষ কৃষকদের পছন্দ করেন। তিনটি ‘‘কালো’’ কৃষি আইন দিয়ে তাদের সাথে ‘‘প্রতারণা’’ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ‘‘মানুষের আওয়াজ শুনুন’’।’

তবে পুলিশ বলছে, চিঠিটি গত ১৮ ডিসেম্বর লেখা। এটি আসলেই তার লেখা কি না তা যাচাই করা হচ্ছে।

ভারতে গত এক মাসের বেশি সময় ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন লাখ লাখ কৃষক। এই আন্দোলনের প্রতি সর্মথন জানিয়ে এর আগে আরও দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়