আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২১, ২৮ ডিসেম্বর ২০২০
বিয়ে করার জন্য হিন্দু হলেন দুই মুসলিম মেয়ে
প্রেম করে ধর্মান্তর হওয়াকে কেন্দ্র করে ভারতে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের মধ্যর প্রদেশে ধর্মান্তরবিরোধী বিল পাশ করেছে রাজ্যটি। তবে এসবের মাঝেই বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দুই মুসলিম মেয়ে। অন্য ধর্মের ছেলেকে বিয়েও করেছেন তারা। খবর: এবিপি আনন্দ
তবে ভিনধর্মী ছেলেকে বিয়ে করায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় মেয়ে দুটির নিরাপত্তা দিতে চাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।
এ ব্যাপারে বেরিলির পুলিশ সুপার রোহিত সিংহ সাজভান গণমাধ্যমকে বলেছেন, সরকারি নথির ভিত্তিতে দুই নারী নিজেদের প্রাপ্তবয়স্ক বলে দাবি করে স্বেচ্ছায় অন্য ধর্মের যুবকদের বিয়ে করেছেন। এর সঙ্গে 'লাভ জেহাদের' কোনও সম্পর্কই নেই। তারা চাইলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
জানা গেছে ধর্মান্তরিত হয়ে বিয়ে করা মেয়ে দুটি বেরিলির রিথাউরা ও বহেদি এলাকার।
রিথাউরার মেয়েটির ভাই অবশ্য পুলিশে অভিযোগ করেছেন। তিনি বলেন, পাড়ার একটি ছেলের প্রলোভনে পা দিয়ে তার বোন গত ২২ ডিসেম্বর তার সঙ্গে পালিয়ে যায়, ঘর থেকে ৯৮ হাজার রুপি চুরি করে।
তবে পুলিশের দাবি, মেয়েটি পুলিশকে ভিডিও মেসেজ করে বয়সের নথিপত্র দেখিয়েছেন।
তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই সে হিন্দু ধর্ম গ্রহণ করে মন্দিরে ছেলেটিকে বিয়ে করেছে। পুলিশ পরে মেয়েটি সহ তার স্বামী ও মেয়েটির অভিভাবকদের ডেকে পাঠায়। দুপক্ষের লিখিতভাবে জানায়, পরস্পরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাদের। সব মিটে গিয়েছে, অভিযোগও তুলে নেয়া হয়।
বহেদির মেয়েটির ক্ষেত্রেও থানায় অভিযোগ দায়ের করা হয় যে, দুজন লোক জোর করে তার ধর্ম বদলিয়ে ভিন সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছে।
মেয়েটির বাবা পুলিশকে জানান, সে ঘর থেকে ৫ লাখ রুপি ও সাত তোলা সোনা সঙ্গে নিয়ে পালিয়েছে।
এমবিএ পাশ করা মেয়েটিও ভিডিও পাঠিয়ে নিজের ইচ্ছায়ই ধর্ম বদলে বিয়ে করেছে বলে জানায়।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























