ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ২৮ ডিসেম্বর ২০২০

ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া। সোমবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে মধ্য ক্রোয়েশিয়ায়।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের সময় রাজধানীতেও প্রচন্ড কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটি থেকে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূতত্ত্ববিদ ক্রেসিমির কুক রাষ্ট্রীয় প্রচারমাধ্যমকে বলেন, আমরা এখনও কোনো হতাহতের খবর পাইনি। তবে এ ধরনের ভূমিকম্প থেকে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বাভাবিক নয়।

ইএমএসসি জানিয়েছে, সোমবারের ওই ভূমিকম্পের পর ৪ দশমিক ৯ মাত্রার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে অবস্থিত পোকুপস্কো পৌরসভার প্রধান বোজিদার স্ক্রিনজারিক বলেন, ভূমিকম্প আঘাত হানার পর আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর থেকে দৌড়ে রাস্তায় নেমে আসে।

ওই এলাকায় প্রায় তিন হাজার মানুষের বসবাস। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ভবন ধসে পড়ার খবর পাননি তারা। কিন্তু স্থানীয় লোকজন বলছে, তারা কিছু ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর দেখেছেন।

এর আগেও ক্রোয়েশিয়ায় চলতি বছরের মার্চে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় একজন নিহত এবং আরও ২৭ জন আহত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়