ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৮ ডিসেম্বর ২০২০

বিষ প্রয়োগে চীনা ধনকুবেরের মৃত্যু

লিন কি

লিন কি

বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে চীনা ধনকুবের লিন কি’র। গত ২৫ ডিসেম্বর  নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার পর এই তথ্য প্রকাশ করেছে পুলিশ।

চীনের সাংহাই পুলিশ জানিয়েছে, লিন কি (৩৯) বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন।

সাংহাই পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউযু গেমস ডেভেলপারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন লিন কি। ‘গেম অব থ্রোন্স: উইন্টার ইস কামিং’ নামক স্ট্রাটেজি গেমের জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।

ছয় দশমিক আট বিলিয়ন ইয়ানের মালিক লিনের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তার একজন সহকর্মীকে সন্দেহ করছে।

পুলিশ বলছে লিনের ওই সহকর্মীরার নাম যু, সেটাও ডাকনাম। একদিকে চলছে লিনের হত্যার তদন্ত, অন্যদিকে তার বর্তমান ও সাবেক কর্মীরা লিনের জন্য শোক প্রকাশ করছেন।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়