ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২৮ ডিসেম্বর ২০২০

সৌদির নারী অধিকারকর্মীর কারাদণ্ড

লুজাইন আল-হাথলুল

লুজাইন আল-হাথলুল

সৌদি আরবে এক নারী অধিকারকর্মীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। লুজাইন আল-হাথলুল নামে ওই নারীকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। 

আজ (সোমবার) আদালত তার পাঁচ বছর আট মাসের কারাবাসের রায় দেন।-রয়টার্স

সৌদির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক মহল এই রায়ের নিন্দা জানিয়েছে এবং নতুন করে মার্কিন তদন্তের মুখোমুখি হয়েছে রিয়াদ।

৩১ বছর বয়সী হাথলুলকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রাখা হয়েছে।

সৌদির সাবক এবং আল-শার্ক আল-আওসাত সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের জন্য এটি একটি প্রাথমিক চ্যালেঞ্জ। ইতোমধ্যে বাইডেন রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা করেছেন।

স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুয়া বলে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইন প্রণেতারা তার মুক্তির আহ্বান জানিয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়