ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:১৩, ২৮ ডিসেম্বর ২০২০

হোয়াইট হাউজের স্মৃতি নিয়ে বই লিখবেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

ডোনাল্ড ট্রাম্প ও তার মেয়ে ইভাঙ্কা

ডোনাল্ড ট্রাম্প ও তার মেয়ে ইভাঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ২০ জানুয়ারির মধ্যে হোয়াইট হাউজ ছাড়বেন তিনি। এদিকে বাবার উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউজে ছিলেন ট্রাম্পকন্যা ইভাঙ্কাও।

প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজে কাটানো দিনগুলোর স্মৃতি নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছেন ইভাঙ্কা। পাশাপাশি ফ্লোরিডা থেকে নিজের মতো করে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার পরিকল্পনাও তার রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ফার্স্ট ডটার হিসেবে ইভাঙ্কা হোয়াইট হাউজে যেসব ঘটনা প্রত্যক্ষ করেছেন তা গত চার বছর আলাদা করে নোট রেখেছেন। এ নিয়ে নিউ ইয়র্ক পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে থাকার সময় যেসব নোট রেখেছেন ইভানকা তা দিয়ে তিনি বই লিখতে পারেন। যদি তিনি তা লেখেন, তাহলে তা হবে তার তৃতীয় বই।

এই বইটি লেখার প্রতি খুব বেশি আগ্রহ রয়েছে ইভানকার। কারণ, এতে অনেক ইস্যু রেকর্ড আকারে উপস্থাপন করতে চান তিনি। এমনকি সমালোচকদের জবাব দিতে চান। 

এর আগে ২০০৯ সালে তিনি লিখেন ‘দ্য ট্রাম্প কার্ড’ এবং ২০১৭ সালে লিখেন, ‘ওমেন হু ওয়ার্ক’।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়