আন্তর্জাতিক ডেস্ক
সামনে আরও বড় মহামারি আসতে পারে: ডব্লিউএইচও
করোনা মহামারীতে নাকাল গোটা বিশ্ব। প্রায় এক বছর আগে চীনের উহান থেকে ছড়ানো এ ভাইরাস ইতোমধ্যে কেড়ে নিয়েছে বিভিন্ন দেশের লাখো মানুষের প্রাণ। এর মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় মহামারি আসতে পারে।
আসন্ন সেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরও আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।
মাইকেল রায়ান স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।
জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াচে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।
রায়ান বলেন, ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
ডব্লিউএইচও’র সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য।
এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।
করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আট কোটিরও বেশি লোক।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























