ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:২৬, ২৯ ডিসেম্বর ২০২০

অবশেষে করোনায় তিনগুণ বেশি মৃত্যুর কথা স্বীকার করলো রাশিয়া!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কৌশলে কম দেখিয়েছে পুতিনের রাশিয়া। কিন্তু এবার এর সত্যতা স্বীকার করেছে দেশটির এক কর্মকর্তা। এতদিন তারা মৃত্যুর যত হিসাব দেখিয়েছে, তার চেয়ে আসল সংখ্যা প্রায় তিন গুণ বেশি!

আজ (সোমবার) রাশিয়ান কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন।

বেশ কিছুদিন ধরেই রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট পুতিন বারবার বলছিলেন, রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা কম। এটা তাদের সাফল্যের পরিচয়।

রাশিয়ার জরিপকারী সংস্থা দ্য রোসস্ট্যাট-কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাসহ বিভিন্ন রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার ৭০০ হয়েছে। এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করে দেশটির উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ‘এই বাড়তি মৃত্যুর প্রায় ৮১ শতাংশ কভিড-১৯ সংক্রান্ত।’ তার মানে ১ লাখ ৮৬ হাজারের বেশি রাশিয়ানের মৃত্যু হয়েছে নতুন রোগটিতে।

অথচ রাশিয়ার সরকারি হিসাব বলছে, দেশটিতে ৫৫ হাজার ৮২৭ জনের ‍মৃত্যু হয়েছে।

মৃত্যুর সংখ্যা কম দেখাতে রাশিয়া শুরু থেকে কৌশলের আশ্রয় নেয়। ময়নাতদন্তে যাদের রিপোর্ট পজিটিভ ছিল তাদেরই শুধু ‘করোনায় মৃত’ বলা হয়েছে।

রাশিয়া ইতিমধ্যে নিজেদের বানানো স্পুটনিক ভি টিকার প্রয়োগ শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে একদিনে ৭০টি ক্লিনিকে টিকা সরবরাহ করা হয়। শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মীরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়