আন্তর্জাতিক ডেস্ক
নিজেদের তৈরি করা ভ্যাকসিন দিয়ে লড়াই করছে ইরান
ছবি: GETTY IMAGES
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে করোনার ভ্যাকসিন কিনতে পারছে না ইরান। এমন অবস্থায় করোনার বিরুদ্ধে নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই ইরান লড়াই শুরু করেছে ইরান। মহামারি করোনার বিরুদ্ধে নিজেদের উদ্ভাবিত টিকা দিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করেছে দেশটি।
ইরানের উদ্ভাবিত এই টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরানব্লেসিং। খবর বিবিসির
সেতাদ নামের একটি বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের একটি কোম্পানি, শিফা ফার্মড, এই টিকা উদ্ভাবন করেছে। সফলভাবে এই টিকার পরীক্ষা শেষ হলে প্রতিমাসে তারা এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে।
পরীক্ষামূলকভাবে যেসব স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে, তারা হচ্ছেন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।
দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবারের কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়েছে। এর উদ্দেশ্যে এই টিকাটির ব্যাপারে যেন মানুষের মধ্যে আস্থা তৈরি হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক বার্তায় ইরানর স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি বলেছেন, "ইরানের জনগণের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে, আমরা মানুষের শরীরে যে ইনজেকশন দেব, সেটিতে আমরা বিশ্বাস করি। যদি এখানে কোন জটিলতা হয়, আমরা সবাই এবং আমাদের সবার পরিবার সেটা স্ব-ইচ্ছায় মেনে নেব।"
এদিকে উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান গণহারে এই টিকা তৈরি করতে পারবে।
মহামারি শুরু হওয়ার পর হতে ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছে। মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় ১২ লাখ মানুষ।
ইরানের নেতারা বার বার অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা করোনাভাইরাসের টিকা আনতে পারছেন না। যদিও ঔষধপত্র এবং মানবিক ত্রাণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হবে বলে বলা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভাক্স কর্মসূচী নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























