ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৩০ ডিসেম্বর ২০২০

বাইডেন-ফাউসি`র পর টিকা নিলেন কমলা

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসির পর এবার করোনার টিকা নিলেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জো বাইডেনের মতো তার টিকা নেওয়ার মুহূর্তটিও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টারে (ইউএমসি) মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মর্ডানা টিকার প্রথম ডোজটি নেন কমলা হ্যারিস। এদিন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পর কমলা হ্যারিস জানান, ‘এটা সহজ ছিল এবং এটা তুলনামূলকভাবে ব্যথামুক্ত ও দ্রুত ছিল।’ সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী, এবং গবেষকদের প্রতি, যারা এই মুহূর্তকে সম্ভব করেছে।

‘সকলকেই করোনা ভ্যাকসিন নিতে বলবো। এটা তুলনামূলকভাবে সুরক্ষিত... ব্যথাহীন... এবং আক্ষরিক অর্থেই জীবনদায়ী। বিজ্ঞানীদের ওপর আমার ভরসা রয়েছে।’ গণমাধ্যমকে বলেন কমলা হ্যারিস।

গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়