ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ৩০ ডিসেম্বর ২০২০

করোনা: ভারতে আরও ১৪ জনের শরীরে নতুন ধরন শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্য থেকে ফেরা আরও ১৪ ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২০ জনের শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত হলো।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে মোট ২০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হল।

এর আগে গতকাল প্রথম দেশটিতে যুক্তরাজ্যফেরত ছয় জনের শরীরে নতুন ধরন শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক নারীকে বেছে নিতে পারবেন স্বামী

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর এখন পর্যন্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ নতুন ধরন পাওয়া গেছে।

নতুন ধরন শনাক্তের পর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ভারত।

বিবিসি জানিয়েছে, ভ্যারিয়েন্টটি আসল ভার্সনের চেয়েও দ্রুত ছড়ায়। তবে তুলনামূলক বেশি প্রাণঘাতী নয়।

ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলো বলছে, রূপান্তর বা মিউটেশনের পর করোনা কিছুটা পাল্টে গেলেও ‘সমস্যা হবে না’।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়