আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন
ফাইল ছবি
অবশেষে অস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ইউনিভার্সিটির করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন করা করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু করার সুযোগ বেড়েছে।
সরকারের মুখপাত্র বলেন, এই টিকার অনুমোদনে ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ’র সুপারিশ গ্রহণ করা হয়েছে।
ব্রিটিশ সরকারই প্রথম এই টিকার অনুমোদন দিয়েছে বলে খবরে জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভ্যাকসিন ছাড়া শুরু হবে ৪ জানুয়ারি থেকে।
সম্প্রতি অক্সফোর্ড তাদের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করে জানিয়েছে, মহামারী ঠেকানোর মতো যথেষ্ট কার্যকারিতা পাওয়া গেছে।
অনুমোদনের আগেও সরকার থেকে কার্যকারিতা এবং নিরাপত্তা বিশ্লেষণ করা হয়েছে।
যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকার কাছে ১০০ মিলিয়ন ভ্যাকসিন অর্ডার দিয়েছে। ৫০ মিলিয়ন মানুষকে এই টিকা দেয়া হবে।
যুক্তরাজ্যে করোনা প্রতিরোধে অনুমোদন পাওয়া দ্বিতীয় ভ্যাকসিন এটি। এর আগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয় দেশটি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























