আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ
জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
আসিফকে গ্রেফতারের বিষয়ে এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। তার সম্পত্তির উৎস না জানাতে পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। তিনি তার আয়সহ অন্যান্য বিবরণীর হিসেবও দিতে পারেননি।
এনএবি’র বক্তব্য, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল পাঁচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন। এত অর্থ কোথা থেকে এলো তার কাছে সেটা জানতে চেয়েছিল এনএবি। তিনি তার তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আসিফ দাবি করেছিলেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তার। কিন্তু এনএবি’র বক্তব্য, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সেসময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ তিনি জাল করেছেন বলে অভিযোগ করছে এনএবি।
আসিফের গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন নওয়াজ শরিফ। তার অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। টুইটে তিনি আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।
বিরোধীরা অবশ্য এই পুরো বিষয়টিকেই চক্রান্ত বলে মনে করছে। আসিফকে গ্রেফতার করায় ইমরানের ওপর বিরোধীদের চাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























