ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৩০ ডিসেম্বর ২০২০

ফাইজারের ভ্যাকসিন গ্রহণের পর করোনায় আক্রান্ত!

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইনসহ বিশ্বের অনেক দেশই অনুমোদন দিয়েছে ফাইজার-বায়োটেনেকের উদ্ভাবির করোনা ভ্যাকসিনের। এরই মধ্যে শুরু হয়েছে ভ্যাকসিনটির প্রয়োগ। এদিকে ভ্যাকসিন গ্রহণ করার এক সপ্তাহেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সী একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ৪৫ বছর বয়সী ওই নার্সের নাম ম্যাথিউ ডব্লিউ। তিনি স্থানীয় দুটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। গত ১৮ ডিসেম্বর তিনি ফাইজারের টিকা গ্রহণ করেন।

ম্যাথিউ এবিসি নিউজকে বলেছেন, সে সময় একদিন তার বাহুতে যন্ত্রণা ছিল, তবে আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত পুরুষ ট্রাম্প

ঘটনার ৬ দিন পর বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠান্ডা লাগতে থাকে এবং পরবর্তীতে পেশির ব্যথা ও ক্লান্তি শুরু হয়।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার একদিন পর ম্যাথিউ একটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে।

একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিসি নিউজকে বলেছেন, এটা তেমন অনাকাঙ্ক্ষিত কিছু নয়। টিকা নেয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে।

আরও পড়ুন: করোনা ঠেকাতে ৭৯% কার্যকর চীনের সিনোফার্মের ভ্যাকসিন

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র‌্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না।

তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি যে, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়