আন্তর্জাতিক ডেস্ক
সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দিল চীন
ফাইল ছবি
নিজেদের কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা টিকার অনুমোদন দিল চীন। এর আগে দেশটিতে জরুরিভাবে টিকার ব্যবহার করা হলেও এই প্রথম সাধারণ মানুষের ব্যবহারের জন্য টিকার অনুমোদন দেয়া হল।
সিনোফার্ম তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করে একদিন আগেই জানায়, তাদের টিকা ৭৯.৩৪ শতাংশ কার্যকর।
এর আগে যুক্তরাজ্য দুটি টিকার অনুমোদন দিয়েছে। রাশিয়া দিয়েছে একটি। তবে কোনোটিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন পায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বৈশ্বিক অনুমোদন মিলবে।
এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজেদের দেশে ব্যবহারের অনুমোদন দেয়।
এদিকে যুক্তরাজ্য তাদের দেশে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ব্রিটেন আশা করছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন করোনা পরিস্থিতিতে বড় পরিবর্তন আনবে। কারণ এটির দাম তুলনামূলক কম এবং সহজে বেশি-বেশি তৈরি করা যায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























