ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ৩১ ডিসেম্বর ২০২০

‘অন্ধকারে আছে বিএনপি, আশা করছি নতুন বছর চোখ খুলবে’

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নিজেরা অন্ধকারের মধ্যে আছে, চোখ থাকতেও তারা চোখে বন্ধ করে আছেন। নতুন বছরে (২০২১) বিএনপি চোখ খুলবে বলে আশা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২০ সালের সমাপ্তি দিনের শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন।

নতুন বছরে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন বাতিলের কথা বলেছেন এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেরা সব সময় অন্ধকারের মধ্যেই আছে এজন্য চারদিকে অন্ধকার দেখছে। বাইরে যে আলো আছে সে আলোতে তারা কখনো আসতে চেষ্টা করছে না।

তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মাসেতু প্রায় হয়ে গেছে এবং সেটি নিজস্ব অর্থায়নে হয়েছে। এছাড়া করোনাকালীন এই সময়ে সময়ে মাথাপিছু আয় এক হাজার ৯০০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬৪ ডলার হয়েছে। এগুলো তারা দেখেন না এজন্য তারা অন্ধকারে আছে। আমি আশা করবো, আগামী বছর তারা চোখটা খুলবেন।

নতুন বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ কী জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব চ্যালঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। গত ১২ বছরে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী বছরও তার কোন ব্যতিক্রম নয়। আমি আশা করি, আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু সেটির আসার সম্ভবনা ক্ষীণ। নেতিবাচক রাজনীতি আগামী বছর মোকাবিলা করতে হবে। এছাড়া সব বিষয়ে বিশেষজ্ঞের মতো জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা সেটিকেও মোকাবিলা করতে হবে। এগুলো আমরা অতীতেও মোকাবেলা করেছি আগামীতে আমাদের মোকাবিলা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের দলকে আরো সুসংহিত করতে চাই। আমরা মনে করি, দলের কারণেই আজ আমরা রাষ্ট্র ক্ষমতায়। দলের মধ্যে যদি সুযোগ সন্ধানীরা থাকে, দলের মধ্যে বিভিন্ন কারণে নিজস্ব স্বার্থ হাসিলে দল করে তাদের জন্য দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা এ ধরনের যারা দলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে দলীয় পদ থেকে দল থেকে বাদ দেওয়ার সেই কাজটা শুরু করেছি। আগামী বছরও সেটি অব্যাহত থাকবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়