ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১ জানুয়ারি ২০২১

ছবিতে দেখুন করোনাকালে দেশে দেশে বর্ষবরণ

সিডনি ও মেলবোর্নে আতশবাজি

সিডনি ও মেলবোর্নে আতশবাজি

এসেছে নতুন বছর, জেগেছে নতুন আশা। তবে অন্যবারের মতো নতুন বর্ষবরণে তেমন উদযাপন দেখা যায় নি বিশ্বে। কারণ মহামারি এখনও যায়নি, উল্টো অনেক দেশেই বাড়ছে সংক্রমণ। ফলে কড়া বিধিনিষেধের বেড়াজালে অন্যরকম এক বর্ষবরণের সাক্ষী হলো বিশ্ববাসী।

তাইওয়ানের আকাশ ছেয়ে গিয়েছিল আতশবাজিতে। দেশটির অনেক শহরে নতুন বছরের উৎসব ও অনুষ্ঠান বাতিল করা হয়। আতশবাজি দেখতে কিছু লোক ভিড় করলেও পুরো দেশের মানুষ তা উপভোগ করে অনলাইনে।

ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে উদযাপনে ভাটা পড়েছে ইউরোপে। ইতালি, তুরস্ক, লাটভিয়া, চেক রিপাবলিকের মতো দেশগুলো আগেই হুঁশিয়ারি দিয়েছিল, স্বাস্থ্য সতর্কতা অমান্য করলে পরিণতি হবে ভয়াবহ।

ব্রিটিশদের জন্য উদযাপনের উপলক্ষ ছিল দু’টি- নতুন বছর এবং ব্রেক্সিট। ১ জানুয়ারি থেকে আর ইউরোপীয় ইউনিয়নের অংশ নেই যুক্তরাজ্য। তবে দেশটিতে সম্প্রতি করোনার নতুন একটি ধরন আবিষ্কৃত হয়েছে, যা ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে। একারণে বেশিরভাগ এলাকাতেই চলছে লকডাউন। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতিতে বাইরে বেরিয়ে বর্ষ বরণ উদযাপন করতে পারেননি দেশটির বাসিন্দারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়