আন্তর্জাতিক ডেস্ক
ইইউ’র সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ ঘটালো যুক্তরাজ্য
ইইউয়ের পতাকার পাশ থেকে ব্রিটেনের পতাকা নামানো হচ্ছে
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে (ইইউ) ৪৭ বছরের সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ ঘটালো ব্রিটেন। এখন থেকে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশটি ইইউ এর অন্তর্ভুক্ত নয়।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার পর আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট চুক্তি করা হয়। এর আগে সকালে ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষর করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ফলে চুক্তিটি পরিণত হয়েছে ব্রিটেনে আইনে ।
ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন পেয়ে আইনে পরিণত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিটি এখন থেকে কার্যকর।
এর আগে বুধবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পায়। ফলে যুক্তরাজ্য-ইইউ'র মধ্যে পণ্য বাণিজ্যে কোনো শুল্ক থাকবে না। তবে, নিরাপত্তাজনিত কারণ ও কাস্টমস ছাড়পত্রের জন্য সীমান্ত পারাপারকালে নতুন ধরনের চেকিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) দরকার হবে।
যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রাণিজ খাবার রফতানির ক্ষেত্রে নতুন বিধি নিষেধ আরোপ হবে। যেমন, রান্না ছাড়া মাংস, সসেজ বা বার্গার ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করা হলে তা যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ঢুকবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, ব্রেক্সিট চুক্তিটির মধ্য দিয়ে ব্রিটেনের ভবিষ্যত এখন সুদৃঢ়ভাবে দেশটির হাতেই এসেছে।
ব্রিটেনের মন্ত্রীরা জানান, নতুন এ আইনের ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেন নানা সংকটের মধ্যে পড়তে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























