ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১ জানুয়ারি ২০২১

লকডাউন অমান্য করায় পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

রড ফিলিপস

রড ফিলিপস

লকডাউন অমান্য করে বেড়াতে যাওয়ায় পদত্যাগ করেছেন কানাডার ওন্টারিওর অর্থমন্ত্রী। প্রদেশটির প্রিমিয়ার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওন্টারিওর লকডাউন অমান্য করে কানাডার প্রদেশটির অর্থমন্ত্রী রড ফিলিপস ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলেন।

তবে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ফিলিপস। তিনি বলেন, এ ভ্রমণ ছিল বড় ধরনের ভুল।

প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তার সরকার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যার ফলে পদত্যাগ করতে হয়েছে ফিলিপসকে।

করোনা সংক্রমণে নতুন রেকর্ড হওয়ায় কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশটির সরকার বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করেছিল।

কিন্তু প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির সদস্য ফিলিপস ব্যক্তিগত সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। ১৩ তারিখ সেন্ট বার্টসে গিয়ে বৃহস্পতিবার ফিরে আসেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়