আন্তর্জাতিক ডেস্ক
সন্তান নয়, পোষ্য কুকুরকে সম্পত্তি লিখে দিলেন বাবা
সংগৃহীত ছবি
ভারতের মধ্যপ্রদেশে এক বাবা তার সন্তানদের ওপর রাগ করে নিজের সম্পত্তির একটা অংশ উইল করেছেন স্ত্রীর নামে। আর বাকি অংশ লিখে দিলেন নিজের পোষ্য কুকুরকে।
মধ্য বয়সী ওই ব্যক্তির অভিমত পোষ্য কুকুরটিই তার নিজের ছেলের মতো।
জানা গেছে ওম নারায়ণ ভার্মা নামে রাজ্যটির ছিন্দওয়ারা জেলার বাদিওয়ারা গ্রামের বাসিন্দা পেশায় কৃষক। পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পতি তার স্ত্রী চম্পা বাই ও নিজের পোষা নেড়ি কুকুর জ্যাকির নামে লিখে দিয়েছেন। অর্থাৎ ওম নারায়ণের মৃত্যুর পর এই দুইজনেই তার আইনসম্মত উত্তরাধিকারী হবেন।
আসলে নানা কারণে ৫০ বছর বয়সী ওম নারায়ণ নিজের ছেলের ওপর অসন্তুষ্ট, তাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে স্ত্রী ও পোষ্য জীবকে এই সম্পত্তি লিখে দিয়েছেন তিনি। তবে এও জানিয়েছেন জ্যাকিকে যদি কোন ব্যক্তি নিয়ে গিয়ে তার দেখাশোনা করেন, তবে সেক্ষেত্রে জ্যাকির নামে লিখে দেওয়া অংশের ভাগীদার হতে পারবেন সেই ব্যক্তি।
ওম নারায়ণ বলেন, আমার স্ত্রী ও পোষ্য কুকুর-ই আমার দেখাশোনা করে। আমি তাদের কাছে খুবই কাছের মানুষ। আমার মৃত্যুর পর আমার দ্বিতীয় স্ত্রী চম্পা বাই ও পোষ্য কুকুর জ্যাকি আমার গোটা সম্পত্তির মালিক হবে। এবং যদি কোন ব্যক্তি জ্যাকির দায়িত্ব নেয় তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি জ্যাকির অংশের সম্পত্তির মালিকানা পাবে।
নিজের নামে ২১ একর জমি রয়েছে ওম নারায়ণের। আছে দুই জন স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর নাম ধনবন্তী ভার্মা। সেই পক্ষে আছে তিন কন্যা এবং এক পুত্র। দ্বিতীয় পক্ষে দুই কন্যা সন্তান।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























