আন্তর্জাতিক ডেস্ক
জরুরি ভিত্তিতে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল ভারত
ফাইল ছবি
ভারতে জরুরি ভিত্তিতে দেশটির সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার দেশটির একটি বিশেষজ্ঞ প্যানেল শর্তসাপেক্ষে ভ্যাকসিনটি ব্যবহারের ক্ষেত্রে সবুজ সংকেত দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলেছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা শুক্রবার বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন।
এনডিটিভি জানিয়েছে, সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে (ডিসিজিআই) পাঠানো হবে।
ডিসিজিআইয়ের অনুমোদন পাওয়ার পর এ মাসেই নাগরিকদের টিকা দেওয়া শুরু করতে চায় ভারত সরকার। সেজন্য শনিবার সব রাজ্যে মহড়া হওয়ারও কথা রয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
জানুয়ারির মধ্যেই ওই টিকার প্রথম চালান দেশে পৌঁছে যাবে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ৩০ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এরপর এ টিকা আর্জেন্টিনাতেও অনুমোদন পায়।
এনডিটিভি লিখেছে, তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের অক্সফোর্ডের টিকা অনুমোদনের জন্য সায় পাওয়ার বিষয়টি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
যুক্তরাষ্ট্রের পর ভারতেই সবচেয়ে বেশি মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশে শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে এক কোটি ২ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে।
আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ভারতে ত্রিশ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























